🎮 গেমস · ⏱️ ১২০ সেকেন্ড
🗣️ আঞ্চলিক ভাষার লড়াই
বাংলার কোন এলাকার ভাষা তুমি কতটা বোঝো?
প্রশ্ন তৈরি হচ্ছে!
আমরা আঞ্চলিক শব্দ জোগাড় করছি, আর প্রতিটা শব্দ এলাকার মানুষ যাচাই করার পরেই কুইজে যাবে। আন্দাজে কিছু না, বানানো শব্দও না। একটু পরে আবার এসো!
ততক্ষণে: একই জিনিসের এলাকাভিত্তিক নাম দেখো →🕵️ আমার শব্দ শুনে বলো আমি কোন এলাকার →আঞ্চলিক ভাষার লড়াই কীভাবে খেলবেন
- একটা এলাকা বাছো, বা সব জেলা মিলিয়ে খেলতে ‘মিশ্র বাংলাদেশ’।
- লেভেল বাছো: সহজ, মাঝারি বা কঠিন। শুরুর বোতামে লেখা থাকে কয়টা প্রশ্ন তৈরি।
- প্রতিটা প্রশ্নে একটা আঞ্চলিক শব্দ থাকে। ৪টা অপশন থেকে তার প্রমিত বাংলা মানে বাছো।
- প্রতিটা উত্তরের পর সঠিক উত্তর আর ছোট ব্যাখ্যা আসে, সাথে শব্দের মানচিত্রে শব্দটা দেখার লিংক।
- শেষ করে স্কোর আর টাইটেল দেখো, তারপর ঠিক একই রাউন্ড বন্ধুকে চ্যালেঞ্জ হিসেবে পাঠাও।
💡 টিপস
- কোনো লেভেলে প্রশ্ন কম পড়লে সহজ প্রশ্ন দিয়ে ফাঁক ভরানো হয়। তাই কঠিন রাউন্ডের সব প্রশ্ন কঠিন না-ও হতে পারে।
- মাঝপথে চলে গেলেও চিন্তা নেই: অসমাপ্ত রাউন্ড এই ডিভাইসে সেভ থাকে, ফিরে এলে চালিয়ে যেতে বলে।
- টাইটেল ঠিক হয় কত ভাগ ঠিক হলো তা দেখে, তাই ছোট রাউন্ডও একইভাবে বিচার হয়: ১০-এ ৯ বা তার বেশি মানে কিংবদন্তি।
প্রশ্নোত্তর
‘প্রশ্ন তৈরি হচ্ছে!’ দেখাচ্ছে কেন?
কুইজে শুধু মানুষের যাচাই করা শব্দ আসে, আর কোনো এলাকা ও লেভেলে রাউন্ড শুরু করতে অন্তত ৫টা যাচাই করা প্রশ্ন লাগে। ততক্ষণ অন্য এলাকা, মিশ্র বাংলাদেশ, শব্দের মানচিত্র বা এলাকা-গোয়েন্দা চেষ্টা করো।
শব্দের মানচিত্রের সাথে এর পার্থক্য কী?
মানচিত্রে এমন সূত্রসহ শব্দও থাকে যা এলাকার কেউ এখনো যাচাই করেননি। এখানে স্কোরের প্রশ্ন আসে শুধু মানুষের যাচাই করা শব্দ থেকে, যদিও গ্রামভেদে বানান আলাদা হতে পারে।
চ্যালেঞ্জ লিংকে কী যায়?
একই এলাকা, লেভেল, প্রশ্ন আর অপশনের ক্রম, সাথে তোমার স্কোর যেটা ভাঙতে হবে। পরে আরও শব্দ যাচাই হলে পুরোনো লিংকে প্রশ্ন একটু বদলাতে পারে। স্কোর যার যার ডিভাইসেই থাকে।